স্টাফ রিপোর্টার:
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, চাঁদপুর জেলার ২২০টি দুর্গাপূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন, সিসি ক্যামেরার ব্যবস্থা, পূজা শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। পাশাপাশি থাকবে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হলে কাউকে ছাড় দেয়া হবে না।
২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে প্রস্ততিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, নির্ভয়ে আপনাদের পূজা উদযাপন করবেন। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।গুজবে কান দিবেন না। আপনারা সবাই সজাগ থাকবেন। মনের আনন্দে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাকিব উদ্দিন পিপিএম, সেনাবাহিনীর মেজর আরিফ হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরের চন্দ্র মালাকার, সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন শান্ত, পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হাজীগঞ্জের সভাপতি রুহিদাস বণিক, হাইমচর সভাপতি বিবেক লাল মজুমদার, শাহরাস্তির সভাপতি নিখিল বন্ধু অধিকারী, মতলব দক্ষিণের সভাপতি কিশোর কুমার ঘোষ, ফরিদগঞ্জের আহ্বায়ক লিটন চন্দ্র দাস, কচুয়ার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, চাঁদপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক সুুমন সরকার জয়, জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা শিপ্রা মজুমদারসহ নেতৃবৃন্দ।
এছাড়া প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।