• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

কুড়িগ্রামে শত্রুতার জেরে বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

Lovelu / ২৮৬ Time View
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর জ¦ালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থনীয়রা জানায়, রোববার ভোর রাতে নুর বকসের বাড়িতে আগুন লাগলে একটি ঘর ঘরের আসবাবপত্র সম্পর্ণরুপে পুড়ে যায়। পাশে থাকা অপর একটি ঘরেরও অর্ধেক অংশ পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

অভিযোগে জানা যায়, ঐ গ্রামের নুর বকসের সাথে পাশ^বর্তী শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ চলে আসছিল। এরই জেরে রোববার ভোরে প্রতিপক্ষের লোকজন নুর বকসের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে বলে অভিযোগ করেন নুর বকস। এতে একটি ঘরসহ অসবাবপত্র ভস্মিভূত হয়। এছাড়াও পাশে থাকা আরেকটি ঘরের আগুন লাগলে তা নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপরদিকে অভিযুক্ত শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু তাদের বিরুদ্ধে অনীত অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category