• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৩ আসামী গ্রেফতার

Lovelu / ৪০৭ Time View
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টে ০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে উলিপুর থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন, রৌমারী থানায় একজন।

এছাড়াও সিআর ওয়ারেন্ট মুলে উলিপুর থানায় দুইজন, নিয়মিত মামলায় চারজন, পূর্বের মামলায় তিনজন, ১৫১ ধারায় একজনসহ গত ২৪ ঘন্টায় মোট ১৩ জন অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে বিশেষ অভিযান বাড়ানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category