• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৯ আসামী গ্রেফতার

Lovelu / ২৩০ Time View
Update : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ০৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি। এছাড়াও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টে ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় একজন ও নাগেশ্বরী থানায় একজন।

এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট থানায় একজন, কচাকাটা থানায় একজন, নিয়মিত মাদক মামলায় একজন, পূর্বের মামলায় দুইজন, ১৫১ ধারায় দুইজনসহ গত ২৪ ঘন্টায় মোট ০৯ জন অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিরোধী অভিযানে চিলমারী থানায় ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ০৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে বিশেষ অভিযান বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category