• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

কুড়িগ্রামের রৌমারীতে অটো ভ্যান চোর চক্রের ৫ পেশাদার চোর গ্রেপ্তার

Lovelu / ২৮৯ Time View
Update : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অটো ভ্যান চোর চক্রের পাঁচ সক্রিয় পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিতে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে রৌমারী থানা পুলিশ রাতভর অভিযান পরিচালনা চালিয়ে বিভিন্ন স্থানে অবস্থানরত পাঁচজন পেশাদার চোরকে একটি অটো ভ্যানসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রৌমারী থানা সূত্রে জানা যায়, উপজেলার চর শৌলমারী ইউনিয়নের খেদাইমারী গ্রামের মজিবুর রহমানের ছেলে আরমান আলী (৩০) গতকাল শুক্রবার রৌমারী বাজারে কদম আলীর হার্ডওয়ারের দুকানের সামনে তার জীবিকা নির্বাহের অটো ভ্যান পার্কিং করে। ১ঘন্টা পর প্রয়োজনীয় কাজ শেষে ওই স্থানে অটো ভ্যানটি অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করে। মামলাটি র“জু করে ঘটনাস্থলে থাকা জনৈক কদম আলীর রাকিব ব্রাদার্স সাইকেল এন্ড হার্ডওয়ার নামীয় দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রৌমারী সদর ইউনিয়নের পশ্চিম ইছাকুড়ি গ্রামের হযরত আলীর ছেলে আমিনুল ইসলাম(২৭) ও মির্জাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২২) কে সনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যনুযায়ী সহকারি পরিদর্শক এনামুলের নেতৃত্বে সারারাত অভিযান পরিচালনা করে পূর্ব খেদাইমারী গ্রামের মানিক ফকিরের ছেলে মনছের আলী (২৬), জয়েন উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (২৫) ও চরশৌলমারী কলেজ পাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে আতাউর রহমান (৩২) কে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা অটোরিকশা ও অটো ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে এই পেশায় জড়িত থাকায় পূর্বে তাদের বির“দ্ধে একাধিক মামলা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category