• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস

কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসা গড়ে ওঠেছে

Lovelu / ২৪৫ Time View
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া:

কুষ্টিয়া পৌর১৮ নং ওয়ার্ডের পূর্ব মজমপুর ও পশ্চিম মজমপুর এলাকাতে মাদকের স্বর্গরাজ্য গড়ে ওঠেছে। পৌর ১৮নং ওয়ার্ডের প্রতিটা হলিগলিতে যেন হাত বাড়ালেই মাদক পাওয়া যায়।

এ মাদকের ভয়াল রুপ গ্রাস করছে উঠতি বয়সের কিশোর ও যুবসমাজকে। সন্ধ্যা নামলেই ঘোরাফেরা করতে দেখা যায় উঠতি বয়সী যুবকদের। রাত যত গভীর হয় মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের শুরু হয়ে যায় রমরমা ব্যবসা, ইয়াবা,ফেন্সিডিল,টেপেন্ডা ও গাজাসহ বিভিন্ন মাদক। এত সহজে মাদক পাওয়ার কারনে ধীরে ধীরে মাদকের প্রতি ঝুকে পড়ছে কিশোর ও যুবসমাজ।

এই ওয়ার্ডের প্রতিটা অভিভাবক তাদের সন্তানদের নিয়ে চিন্তিত কখন যেন তাদের সন্তানরা মরণ নেশা মাদকের প্রতি আকৃস্ট হয়ে পরে। এসমস্ত এলাকার অধিকাংশ মাদক বিক্রেতা যুবক ও কিশোররা।  এসব মাদক বিক্রেতারা প্রশাসনের তালিকা ভুক্ত নহে। এই সুযোগটাই তারা কাজে লাগিয়ে প্রশাসনের অন্তরালে বিভিন্ন স্পটে মাদকের রমরমা ব্যবসা করে চলছে। এরা অধিকাংশ উর্তি বয়সী নিজেরা মাদক সেবন করে এবং ১৮ নং ওয়ার্ডের প্রতিটা হলিগলিতে মাদকের ভয়াল থাবাতে কিশোর ও যুবকদের গ্রাস করছে। সন্ধ্যা হলেই এসব এলাকার মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে যায়।মাদক বিক্রেতারা মাদক সেবনের জন্য উপযুক্ত স্তান হিসেবে বেছে নেয় বিভিন্ন পরিত্যক্ত বাড়ী,গোরস্তান ও আশেপাশের ঝোপঝার।

এদের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করলে
তাদেরকে বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়। কারন এসব মাদক বিক্রেতার মাথার উপর ছায়া হয়ে আছে রাজনৈতিক নেতাবৃন্দ। ১৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এসব মাদক বিক্রেতাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। যেন প্রতিটা যুবক এই মরণ নেশা মাদকের থাবা থেকে মুক্তি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category