• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

কুষ্টিয়ায় দ্রুতগতিতে মটর সাইকেল চালানোয় প্রাণ গেল ৩ কিশোরের

Lovelu / ২৫৯ Time View
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া:

কুষ্টিয়ায় দ্রুতগামী দু’টি মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তিন কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর।

শুক্রবার(৯সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতেরা হলেন চৌড়হাস এলাকার সলকের ছেলে জুয়েল (২২), রাহুল (২২), ফারুক (২৪), আহত হলেন বাদশার ছেলে বিপ্লব (২০), বারখাদা জুগিয়া ।

এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ অভিমুখ থেকে ছেড়ে আসা দুই মটর সাইকেলযোগে ৪ কিশোর বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো এক কিশোর।

অফিসার ইনচার্জ আরো জানান,মুলত; বেপরোয়াগতিতে মটর সাইকেল চালানোর কারনেই দুর্ঘটনার শিকার হয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category