• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা ত্রিশালে নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা

কাল ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন

Lovelu / ৩৬৪ Time View
Update : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
কাল মঙ্গলবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভোট গ্রহণ। সমিতির মোট ভোটার রয়েছে ৪শ’৭৩ জন।

সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মোঃ মোবারক হোসেন মুফতী ও মোহাম্মদ গিয়াস উদ্দিন। সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম সরকার ও আবু ইউসুফ লস্কর ।

ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল খান ও মামুন মিয়া।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, নূর মোহাম্মদ খান, মোঃ মিজানুর রহমান, রহমত উল্লাহ সরকার, আফরোজা মাসুদ, আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিন্টু ও নাসির উদ্দিন খোকা নির্বাচিত হয়েছে।

ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম বলেন, ব্যবসায়ীদের নিয়ে গড়া এ ঐতিহ্যবাহি সমিতির নির্বাচন সুষ্ঠু,অবাধ,নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়াই আমাদের নির্বাচন পরিচালনা কমিটির লক্ষ্য। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ন নির্বাচন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category