• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

কচুয়া পৌরসভায় সামাজিক সম্প্রীতি সমাবেশ

Lovelu / ২৬৩ Time View
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া॥

ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ কল্পে কচুয়া পৌরসভায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এ সম্প্রীতি সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া পৌর সভার মেয়র নাজমুল আলম স্বপন। ধর্মীয় সমাজিক সম্প্রীতি সভায় পৌরসভার সকল জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সকল পেশার প্রতিনিধিদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সর্দার। কচুয়া পৌরসভার অফিস সহকারী নাসির আলম নসুর সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দীন মানিক, সনতোষ চন্দ্র সেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনী ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, পৌরসভা পূজা উদযাপনের সভাপতি তাপস পোদ্দার, সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদার, কচুয়া মাদ্রাসার পক্ষে মাওলানা জোবায়ের হোসেন প্রমূখ।

এসময় পৌরসভার কাউন্সিলর আঃ কাদের, তাজুল ইসলাম রাজু, মেহুরুন আল মিলি, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, আবুল খায়ের রুমি ও পৌর সামাজিক সম্প্রতি কমিটির সকল সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category