• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

কচুয়া উপজেলার কৃতি সন্তান ও পদস্থ কর্মকর্তাগণের সংবর্ধনা অনুষ্ঠিত

Lovelu / ১৭৯ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ওমর ফারুক সাইম ,কচুয়া (চাঁদপুর)
ঢাকাস্থ ‘কচুয়া ফাউন্ডেশনের’ উদ্যোগে কচুয়া উপজেলার কৃতি সন্তান ও পদস্থ কর্মকর্তাগণের সংবর্ধনা দেওয়া হয়। গতকাল ২৫ অক্টোবর বিকাল ৩টায় রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার  শহিদুল ইসলাম, কচুয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সরকারি কর্ম কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আব্দুল্লাহ আল মামুন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কাজী ফজলুল করিম, সাবেক অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কোয়ালিটি এসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ্ মোহাম্মদ এমরান, সোনারগাঁ জাদুঘরের সাবেক পরিচালক ও সমাজ সেবক ড. বিশ্বনাথ সরকার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাদেকুর রহমান মোল্লা, এনএসআই-এর অতিরিক্ত উপ-পরিচালক মফিজুল ইসলাম, কচুয়া সমিতি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রকৌশলী দেওয়ান মনিরুজ্জামান মানিক, বিআরবি ক্যাবলসের পরিচালক (মার্কেটিং) রফিকুল ইসলাম রনি সহ কচুয়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তাগণ  দল-মতের উর্ধে উঠে কচুয়া উপজেলার সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড. মোঃ মাঈনদ্দিন মাইনু ও মিজানুর রহমান মিয়াজী।
অনুষ্ঠানে নবনিযুক্ত সরকারি কর্ম-কমিশনের সদস্য ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি পাওয়া মেজর জেনারেল আব্দুল্লাহ আল মামুন, সদ্য পদোন্নতি পাওয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কাজী ফজলুল করিম ও ইসলামি ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেনকে ‘কচুয়া ফাউন্ডেশনের’ পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category