কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার খিলমেহের গ্রাম থেকে কচুয়া থানার এএসআই সজল বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ২০১৮ সালের ৩৬ (১) ও ১৯ (ক) ধারায় মামলা দায়ের হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত তার যাবজ্জীবন সাজা প্রদান করে। ফরহাদ হোসেন উপজেলার খিলমেহের গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
আটককের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল জানান, আসামী ফরহাদকে মঙ্গলবার চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।