• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

কচুয়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

Lovelu / ২৩২ Time View
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

কচুয়া উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এতে মোটর সাইকেলে থাকা অরোহী আহত হয়। বুধবার রাত ৯ টায় গৌরপুর-কচুয়া-হাজিগঞ্জ সড়কের কচুয়া উপজেলার কালোচোঁ নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজন সাহা (৩৮)। তিনি ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের গোবিন্দ সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী রবিউল আউয়াল বলেন, আমি কচুয়া থেকে হাজীগঞ্জ যাওয়ার পথে কচুয়া অংশের পাতানিশ নামক স্থানে দেখতে পাই ঢাকা মুখি একটি মোটর সাইকেল ও একটি কন্টেইনার ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। এবং ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহতের ভাতিজা অপু জানান, রাজন ঢাকার গুলিস্থানে মিনি গার্মেন্টেসের টেইলার মাস্টার ছিলেন।তিনি ফরিদগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথিমধ্যে তিনি এ সড়ক দুঘর্টনায় পতিত হয়। তার সাথে থাকা গার্মেন্টেসের কর্মচারী সুমন আহত হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল দুঘর্টনার সংবাদটি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category