• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

কচুয়ার দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Lovelu / ৩১২ Time View
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে সপ্তমবারের মতো প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল ক্রীড়া চক্রকে ট্রাইবেকারে হারিয়ে স্থানীয় সাইফ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন অর্জন করেন।

দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রাশেদুল আলম রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের সভাপতি, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. বোরহান উদ্দিন মজুমদার। অনুষ্ঠানের সভাপতি মো. বোরহান উদ্দিন মজুমদার তার বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল সময়ের খেলাধুলার প্রতিযোগিতা অনেকটা হারিয়ে যাচ্ছে। তাই যুব সমাজ যাতে মাদক ও মোবাইলের অপব্যাবহারে আশক্ত না হয় সেজন্য এ অঞ্চলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন অব্যহত থাকবে। আমার বিশ^াস যুব সমাজ খেলাধুলায় সক্রিয় থাকলে মাদক, ইভটিজিংসহ অসামাজিক কর্মকান্ড কমে আসবে।

এসময় কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,সদস্য মাসুদ রানা, সাংবাদিক ফয়সাল বিএসসি, কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের সাধারন সম্পাদক জুয়েল রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মজুমদার, সদস্য ফারুক ব্যাপারী, মারুফ হোসেন, রাব্বি, বাবু, রাজু, বোরহানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ খেলোয়ারদের মাঝে পুরষ্কার সামগ্রী বিতরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category