• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

উলিপুরে বজ্রপাতে কৃষক ও তিন গরু-ছাগলের মৃত্যু

Lovelu / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আকস্মিক বজ্রপাতে শহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সেই সাথে এক গরু ও দুই ছাগলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের রামদাস ধনিরাম কানিপাড়া গ্রামের মজিবর রহমান ওরফে জহুর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম কানিপাড়া গ্রামে চিলমারী-কুড়িগ্রাম সড়কের পার্শ্ববর্তী জমিতে কাজ করছিলেন কৃষক শহিদুল। আর তার জমিতে অন্য এক ব্যক্তি চাষ করছিলেন। পাশের জমিতে তার দু’টি ছাগল ঘাস খাচ্ছিল। এ সময় হঠাৎ বৃষ্টি ও বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। ভয়ে চাষী গরু রেখে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেও শহিদুল ইসলাম জমিতেই ঘাস বাছাই করছিলো। হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি জমিতে লুটিয়ে পড়েন। জমিতে থাকা গরু দু’টির একটি দৌড়ে গেলেও একটি গরু সহ দু’টি ছাগলের সেখানেই মৃত্যু হয়। পরে শহিদুল ইসলামের শ্যালক বাদশা মিয়া তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category