• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

বিরামপুরে এনসিপির পথসভা

আপনাদের বিবেক যেন কোন দলের দাস না হয়ঃ সারজিস আলম

Lovelu / ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মোঃ আবু সাঈদ, বিরামপুর(দিনাজপুর):

দিনাজপুরের বিরামপুরের পথসভায় উত্তরাঞ্চলের এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে দিনাজপুর জেলাকে পূর্ণ ২ টি জেলায় বিভক্ত করা সম্ভব বলে বিভিন্ন যৌক্তিক কারণ তুলে ধরেন।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫ টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌরশহরের ঢাকা মোড়ের পথসভায় উত্তরাঞ্চলের এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও তাঁর সফরসঙ্গীদের ফুল দিয়ে বরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা কমিটির সদস্য ফাহিম সরকার,জিন্নু রাইন,সহ বিরামপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাদিয়া আক্তার।এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।

উত্তরাঞ্চলের এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম পথসভায় বলেন, নির্বাচনের আগে আপনার আমার পকেটে ৫০০ ও ১০০০ টাকার নোট ঢুকে দিয়ে যে ভোট চাই সে আপনার শত্রু , বাংলাদেশের শত্রু। তিনি তরুণ প্রজন্মের কাছে অনুরোধ জানান যারা এখনো চাঁদাবাজি, মামলা বাণিজ্য, খুনখারাবি, সিন্ডিকেট মাদকের ব্যবসা এসব চালিয়ে বড় নেতা হওয়ার স্বপ্ন দেখছে,বিরামপুর চালানোর স্বপ্ন দেখছে তাঁদের মুখোশ এই তরুণ প্রজন্ম সবার সামনে উন্মোচন করবেন। তাঁদের ছবি এবং কুকর্মের ইতিহাস সোশ্যাল মিডিয়ায় সবার সামনে তুলে ধরবেন। যারা অপকর্ম কারী তাঁরা যেন আপনার সামনে এই রাস্তা দিয়ে মাথা উঁচু করে না চলতে পারে। আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই কথা বলছি কিন্তু আমারা এটা বলছি না আপনার আমাদের অন্ধ ভক্ত হয়ে যান,আমরা এটা বলছি না আপনারা আমাদের দলের দাস হয়ে যান, আমরা এটা বলছি আপনাদের বিবেক যেন কোন দলের দাস না হয়।

তিনি আরো বলেন, আপনাদের এখানে যে মাদকের ছড়াছড়ি যার মধ্য দিয়ে আমার বিরামপুর তথা বাংলাদেশের আগামী প্রজন্ম ধ্বংস হচ্ছে , যেই মাদকের ব্যবসা যারা করছে সেই নেতারা মাদকের ব্যবসার ভাগ রাতের আঁধারে খাই তাঁদেরকে আপনাদের বয়কট করতে হবে। এছাড়াও তিনি তাঁর বক্তব্যে আগামী বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category