• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

আত্ব তাকওয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

Lovelu / ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকায় আত্ব তাকওয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২টায় হাজী আবেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে

বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।

আত্ব তাকওয়া সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড কন্যা শিশু ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ এম সাগর, লক্ষী নারায়ন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল হেলাল, আলোর দিশারী যুব কল্যাণ পরিষদের সদস্য মোঃ খোরশেদ আলম সহ স্থানীয় যুবক ও শিক্ষার্থী।

রাকিবুর রহমান সাগর বলেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়–তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category