• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলবে নারীর ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক

আজ নারীরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে… অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩৫৫ Time View
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, আমরা ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। যিনি বাংলাদেশে নারী পুরুষের সমান মর্যাদা দিয়েছেন। চাকুরী ও ব্যবসা সহ সকল ক্ষেত্রেই সমান অধিকার দিয়েছেন। নারীদের জন্য বিশেষ সেবা দিচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ নারীরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে।

২২ আগস্ট মঙ্গলবার বিকালে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশাসন ও তথ্য আপা কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়ে) এর বিশেষ উঠান বৈঠক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নারী উন্নয়নে সরকার ব্যাপক প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে অন্যতম হল তথ্যআপা। নারীদের বিভিন্ন কাজে সহায়ক হিসেবে কাজ করছে এ প্রকল্পটি। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিনই দেশের উন্নয়ন নারীর উন্নয়ন অব্যাহত থাকবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং তথ্য আপা কর্মকর্তা তাসলিমা আক্তারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র মো. আরিফ উল্লাহ সরকার।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাবেক ছাত্রনেতা প্রভাষক মেহেদী মাসুদ, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরনবী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category