• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে পূজামন্ডপ পরিদর্শন

আওয়ামী লীগ এদেশের হিন্দুদের পূজা পালনে শতভাগ নিরাপত্তা দিয়েছে– অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশের হিন্দুদের পূজা পালনে শতভাগ নিরাপত্তা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বার্তা দিয়েছেন- আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে শক্তিশালী প্রহরী হিসাবে প্রতিটি মন্দিরে পাহারা দিতে হবে, যাতে কেউ মন্দিরের কোনো ক্ষতি করতে না পারে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন হিন্দু ধর্মালম্বীরা ও সকল ধর্মের মানুষ নিরাপদে ধর্ম পালন করতে পারবে।

তিনি আরোও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এদেশের সনাতন ধর্মাবলম্বীরা পূজা পালন করতে পারেনি। এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনের ও নারীদের সম্ভ্রমের কোনো নিরাপত্তা ছিল না। মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলার গজরা সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান ধর্ম যার যার উৎসব সবার। সেই লক্ষ্যে সকলে যার ধর্ম পালন করবেন। যাতে করে কোন ধরনের উশৃঙ্খল ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন হবেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি।

গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রভাত চন্দ্র ভৌমিকের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু, ইঞ্জি. খোকন, ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন প্রধান, যুবলীগ নেতা ওমর খান, মাজহারুল ইসলাম ইমন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category