• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেওয়ার অনুমতি পেয়েছেন মাহিয়া মাহি

Lovelu / ৩১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনে উপ-নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি। তাই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এরই মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে প্রচার শুরু করেছেন। মাহিয়া মাহিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফরম চাই। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম। তিনি বললেন, ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার, ও আওয়ামী লীগ করে। ঠিক আছে, ফরম সংগ্রহ করুক।’

মাহি প্রার্থী হচ্ছে কি না জানতে চাইলে কাদের বলেন, ‘প্রার্থী হচ্ছে কি না আমি বলতে পারবো না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।’

এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মাহিয়া মাহি জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি হতে মনোনয়ন ফরম কিনতে যাচ্ছেন তিনি। ২৯ ডিসেম্বর বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন ফরম কিনবেন তিনি। মাহি এদিন বলেন, ‘শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না। তাই আমি অংশ নিতে চাচ্ছি।’

উল্লেখ্য, কিছু দিন আগেই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category