• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

আইজিপি হিসেবে আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ বাড়ল দেড় বছর

Lovelu / ২৪৫ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ আরও দেড় বছর বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এই মেয়াদ বাড়ানো হয়েছে। তার চাকরির মেয়াদ আগামী ১১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ বাহিনীতে নতুন রেকর্ড গড়লেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে বর্তমান সরকারের সময় কাউকে আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়নি।

তিনমাস আগে আইজিপির দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বাংলাদেশ পুলিশের ৩১তম আইজিপি। তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ১১ জানুয়ারি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অষ্টম বিসিএস ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে আবদুল্লাহ আল-মামুন র‌্যাবের মহাপরিচালক, সিআইডির প্রধান, অতিরিক্ত আইজিপিসহ (এইচআরএম) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category