• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রূপগঞ্জে তৈরি করা নারীর অশ্লীল ছবি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lovelu / ২৭২ Time View
Update : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তৈরি করা নারীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৮ মার্চ মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ভুলতা ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সুমা আক্তার (২৮) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

এসময় ভুলতা ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি ও ভুলতা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা ইয়াছমিন নুপুর, সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার, ভুলতা ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুব মহিলালীগের সভাপতি ঝর্ণা আক্তার, ২নং ওয়ার্ডের যুব মহিলালীগের সভাপতি শিল্পী আক্তার, ৫নং ওয়ার্ডের যুব মহিলালীগের সভাপতি নুসরাত জাহান জলি, যুব মহিলা লীগের নেতৃ তানজিলা আক্তার, সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন সুমা আক্তার বলেন, গত ২৭ মার্চ সোমবার জনৈক নারীর অশ্লীল ছবির সঙ্গে তার মুখমন্ডল জড়িয়ে নিঝুম নিঝুম নামের ফেইসবুক আইডি থেকে প্রচার করা হয়। পূর্ব শত্রুতা ও কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কাঞ্চন পৌরসভার হাটাবো বাড়ৈপাড় এলাকার আব্দুর রহমান নামে এক বখাটে তার নিজের নামের ফেইসবুক আইডি থেকে ওই কু-রুচিপুর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন ব্যক্তির মোবাইলে খুদে বার্তায় ছড়িয়ে দেয়।

কান্না জড়িত কন্ঠে সুমা আক্তার আরো বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।

এ ব্যাপারে সুমা আক্তার বাদী হয়ে বখাটে আব্দুর রহমানসহ ৫ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সুমা আক্তারের দেয়া লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category