• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ঈদকে সামনে রেখে চাঁদপুর -সিলেট স্পেশাল ট্রেন চালু হচ্ছে

Lovelu / ২১৩ Time View
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর-সিলেট লাইনে প্রায় তিন যুগ আগে একটি ট্রেন চালু ছিলো। অত্যন্ত জনপ্রিয় ও রেলওয়ের ব্যবসাবহুল এ লোকাল ট্রেনটি অজানা কারণে বন্ধ করে দেয়া হয়। এরপর এই ট্রেন সার্ভিসটি চালু করতে বহু চেষ্টা-তদবিরেও আর আলোর মুখ দেখেনি।

অবশেষে অনেক বছর পর এবার রমজানের ঈদকে সামনে রেখে ঈদের আগে ৪ দিন এবং পরে ৫ দিন চাঁদপুর-সিলেট রুটে ১টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এটি ৮ কোচের ট্রেন হবে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার।

তিনি বলেন, এবারই প্রথম পরীক্ষামূলকভাবে আমাদের অনুরোধে চাঁদপুর-সিলেট রুটে স্পেশাল ট্রেন চলবে। ইতোমধ্যে এর আদেশ কপি আমরা হাতে পেয়েছি। এই ট্রেনের টিকেট আমাদের অন্যান্য ট্রেনের মতোই সব স্টেশন হতে কাটা যাবে। আশা করছি এর মধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ে আরো একধাপ এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category