• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কচুয়ায় আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিবস পালিত

Lovelu / ২০৮ Time View
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

ওমর ফারুক সাইম॥

কচুয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার, সাবেক উপ-দপ্তর সম্পাদক মো. কবির হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও কচুয়া পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন অন্তর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল, বর্তমান যুগ্ম আহবায়ক মেহেদী হাসান প্রমূখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মুনাজাত শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category