আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জজেলার শ্রীনগর উপজেলায় কৃষি মেলা উপলক্ষে
শ্রীনগর উপজেলা পরিষদ চত্বরে ১৬ মার্চ উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণীর নেতৃত্বে আনন্দ র্যালী বের হয়।
আনন্দ র্যালীতে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী উপস্থতিতে, উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মেলায় কন্দাল জাতীয় ফসলের আলু, মিষ্টি আলু,মুখী কচু,লতি কচু,ওল কচুর বিভিন্ন জাত প্রদর্শন করা হয়।
অপরদিকে একই দিনে আশ্রয়ন প্রকল্প মুজিব শতবর্ষের ঘরে
পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে।
বাঘড়া ও ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী সভাপতিত্বে কৃষি অফিসার শান্তনা রাণীর সার্বিক তত্ত্বাবধানে এউপকরণ বিতরণ করা হয়।
বাঘড়া ইউনিয়নে ৪১টিনও ভাগ্যকুল ইউনিয়নে মজিব শতবর্ষের ঘরে ৫৬ টি উপকারভোগীর পরিবারের মাঝে ফলের চারা (আনার, বেল, লেবু, জাম্বুরা),সবজির বীজ(পুঁইশাক,লালশাক, ডাটা, ধুন্দুল,,মিষ্টি কুমড়া,সবুজ শাক, কলমি শাক, বরবটি সহ বিভিন্ন ধরনের রাসায়নিক সার বিতরণ করা হয়।