• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

চাটখিলে রমজানে স্বাস্থ্যসম্মত ইফতার ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় 

Lovelu / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম:

নোয়াখালীর চাটখিলে আসন্ন পবিত্র মাহে রমজানে স্বাস্থ্যসম্মত ইফতার/খাবার সরবরাহ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪মার্চ) দুপুর ১২টা উপজেলা সভাকক্ষে পবিত্র মাহে রমজান মাসে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের উদ্যোশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা মার্কেটিং অফিসার বিজয় বাবু, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়, উপজেলা মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কমিশনার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন পরিচালক পলাশ সমদ্দার, পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান লান্টু, হোটেল ব্যবসায়ীদের পক্ষে মোহাম্মদীয়া হোটেলের পক্ষে ম্যানাজার নোমান, ব্যবসায়ী গোলাম কিবরিয়া প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের কার্যক্রম ও জনপ্রতিনিধিগণের করনীয় সম্পর্কে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, খাদ্যে কোন ক্ষতিকর কৃত্রিম রঙ মেশাবেন না। কোন অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে নেওয়া যাবে না। পুরাতন বাঁশী পঁচা খাবার সরবরাহ করা যাবে না। রমজানে দিনের বেলায় খাবার হোটেল দোকান খোলা রেখে খাবার বিক্রি করতে পারবে না। কোন কিছুর দামই কেনা দাম থেকে অস্বাভাবিক ভাবে বেশি রাখা যাবে না। ব্যাবসা প্রতিষ্ঠানে পন্যের দাম লিখে টাঙিয়ে রাখতে হবে।

তিনি মতবিনিময় সভায় অনেক ব্যবসায়ীর অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এই মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ও জনপ্রতিনিধিরা ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category