কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দারিদ্র্য ঘরের সন্তান রুবেল ইসলাম (১৮)। বাবার অভাবী সংসারে পড়াশোনা করতে না পেরে রাজমিস্ত্রীর সহকারী হিসাবে কাজ করে সংসার চালাতো সে।
কাজ করা অবস্থায় পায়ে রডের আঘাত লাগে। এর পর আঘাত প্রাপ্ত স্থানটির ভেতরে ক্ষত তৈরী হয়ে টিউমারে রুপ নেয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় টিউমারটি ক্যান্সারে পরিণত হয়। এ অবস্থায় ছেলের চিকিৎসা ব্যায়ে সহায় সম্বল হারিয়ে উপার্জনের একমাত্র রিকশাটিও বিক্রি করে দিয়েছেন রুবেলের বাবা। রুবেলের চিকিৎসা করাতে অনেক টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। তাই ছেলের চিকিৎসা ব্যায় যোগান দিতে এখন অসহায়ের মতো মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রুবেলের দিনমজুর পিতা।
রুবেল জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ভাদাপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।
ছেলের চিকিৎসা ব্যায়ের সহযোগিতার জন্য সমাজের বৃত্তবানসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন রুবেলের পিতা মজনু মিয়া।
যোগাযোগ, বিকাশ ও নগদ জন্য রুবেলের বাবার মোবাইল নাম্বার- ০১৭৮৭৯১০৫১১