• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

কচুয়ার উজানী গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত ৩, গ্রেফতার-১

Lovelu / ২৩৮ Time View
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার:
কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। সোমবার উজানী দরগা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই গ্রামের জয়নাল আবেদীন জনু মিয়ার ছেলে মো. শরীফকে (২৮) গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
হামলায় আহতরা হলেন, উজানী গ্রামের মৃত ক্বারী মনসুর আহমেদের ছেলে মো. জাকির হোসেন (৫০), মো. ইসমাইলের ছেলে আবু তাহের (৩৫) ও  আবু ইউসুফের ছেলে মো. মনির হোসেন (৪৩)। তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই দিন বিকেলে গুরুতর আহত জাকির হোসেনের স্ত্রী হানুফা বেগম বাদী হয়ে মো. শরীফ ও তার স্ত্রী খালেদা বেগমসহ অজ্ঞাতনামা ৩জনকে  বিবাদী করে  কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আহত জাকির হোসেনের স্ত্রী হানুফা বেগম এ প্রতিবেদককে জানান, আমার স্বামী জাকির হোসেন আবু তাহেরের গভীর নলকূপে সেচ কাজ করে।  মাসখানেক পূর্বে উজানী গ্রামের মৃত জয়নাল আবেদীন জনু মিয়ার ছেলে মো. শরীফের  সন্তানরা আমার স্বামীর পানি সেচের ড্রেনে দুষ্টামি করে। এসময় বাচ্চাদেরকে বাধা নিষেধ করলে তারা বাড়ীতে গিয়ে আমার স্বামীর নামে শরিফের কাছে বিচার দিলে শরীফ উত্তেজিত হয়ে আমার স্বামীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।  এসময় আমার স্বামী জাকির হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শরীফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আজ সোমবার সকালে জাকির হোসেন কৃষকের জমিতে পানি সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে দরগা বাড়ীর রাস্তার উপর পৌছালে বিবাদী শরীফ পূর্ব শত্রুতার জের ধরে ঘর থেকে ধারালো দা নিয়ে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে মাথা লক্ষ্য কোপ মারলে বিবাদীর দায়ের কোপ আমার স্বামী জাকির হোসেনের ঘাড়ের অংশ কেটে রক্তক্ষরণ শুরু হয়। এসময় তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হইয়া মাটিতে পরে যান। শরীফ পুনরায় আমার স্বামীকে কোপানোর চেষ্টা করিলে তাৎক্ষনিক ভাবে আবু তাহের এগিয়ে আসলে সে আবু তাহেরকে কিলঘুষি মেরে নীলাফুলা ও রক্তাক্ত জখম করে। এসময় তাহেরের ডাক চিৎকারে মনির হোসেন এগিয়ে আসলে শরিফ তাকেও আঘাত করে।  পরে স্থানীয়রা আমার স্বামী ও অন্যান্য আহতদের  অবস্থা আশংকা জনক দেখে  ঘটনাস্থল থেকে উদ্ধার করে  কচুয়া উপজেলা কমপ্লেক্স ভর্তি করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম খলিল জানান, আমরা ঘটনাস্থলে পৌছে তাদের উপর হামলাকারী শরিফ হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছি। আহতদের পরিবারের পক্ষ থেকে এজহার দায়ের করেছে এবং মামলা প্রক্রিয়াধীন। মঙ্গলবার গ্রেফতারকৃত শরীফকে চাঁদপুরের বিজ্ঞ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category