মোঃ সালাউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতীমুড়াস্থ হাতীমুড়া জুনিয়র হাইস্কুলের মাঠে শেখ রাসেল স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ খ্রি. টুর্নামেেন্টের ১ম সেমিফাইনাল ম্যাচে আজকের খেলায় অংশগ্রহণ করেন, হাতীমুড়া স্ট্রাইকার্স বনাম বরিশাল টাইগার্স।
১১ মার্চ-২০২৩ খ্রি. শনিবার বিকাল ৩ টায় গুইমারার হাতীমুড়া জুনিয়র হাইস্কুল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আজকের ২য় রাউন্ডে প্রথম খেলায় ২টি দল অংশগ্রহণ করে, হাতীমুড়া স্ট্রাইকার্স বনাম বরিশাল টাইগার্স।
খেলার শুরুতেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় হাতীমুড়া স্ট্রাইককার্স। নির্ধারিত ১২ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান ৬ উইকেট হারিয়ে। ১৫৯ রান টার্গেটে বরিশাল টাইগার্স সবকটি উইকেট হারিয়ে ৯৩ রানে থামে বরিশাল টাইগার্সের ইনিংস। যার ফলে ৬৫ রানে জয় পায় হাতীমুড়া স্ট্রাইকার্স।
ম্যাচে সেরা খেলোয়াড় হলেন ২ ওভারে বোলিং করে ৩ উইকেট এবং ব্যাট হাতে ১৩ রান করায় মো. আরিফুল ইসলাম তারেক। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, মো. শহিদুল ইসলাম সজীব ও মো. হোসেন আলী, স্কোয়ারে ছিলেন মো. নুরুল ইসলাম ও মো. ইউসুফ তালুকদার।
উভয় দলের খেলোয়াড়েরা হলেন হাতীমুড়া স্ট্রাইকার্সের মো. মাহদী ওয়াহিদ, দলীয় অধিনায়ক, মো. আমির হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. আরিফুল ইসলাম তারেক, মো. মিজানুর রহমান, মহসিন কবির হৃদয়, মো. বাবর, মো. রিয়াদুল আকন্দ, মো. আহসান হাবীব, মো. মামুন ও মো. আব্দুল জলিল প্রমুখ।
বরিশাল টাইগার্সের খেলোয়াড়েরা হলেন-নুর মোহাম্মদ, দলীয় অধিনায়ক, মো. আরিফুল ইসলাম রাজু, মো. শামীম ওসমান, মো. রাসেল হোসেন, মো. মনির হোসেন, মো. বাবুল মিয়া, মো. মিনহাজ উদ্দীন, মো. শাহ জালাল জয়, মো. রাকিবুল হাসান রুবেল, মো. রাজু ও মো. সাব্বির আহম্মেদ।
খেলায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, এম. জুলফিকার আলী ভূট্টো, কমিটির সদস্য, মো. আরিফুল ইসলাম, আ. মান্নান, মো. ওবায়দুল কাদের, মো. ইব্রাহীম মোল্লা, মো. নুরুল ইসলাম ও টিম ম্যানেজার মো. রুহুল আমিনসহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।