আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার এম রহমান মার্কেটে ৩য় তলায় ১১ মার্চ শনিবার সকাল ১১ টায় দি ঢাকা মার্কেন্টাইল কো- অপারেটিভ ব্যাংক লিঃ শ্রীনগর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
পিএসসি ,জি,জিডি(প),দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের প্রধান উপদেষ্টা, বীর মুক্তি যোদ্ধা,গ্রুপ ক্যাপ্টেন( অবঃ) আবু জাফর চৌধুরী এর সভাপতিত্বে,এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর বিক্রম পিএসসি , সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মেজর জেনারেল অবঃহেলাল মোর্শেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, লৌহজং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার,বীর উত্তম শামসুদ্দিন, বিক্রমপুরের কৃতি সন্তান কৃষি ব্যাংকের সাবেক ডি,এম,ডি ইসলামী ব্যাংকের পরিচালক, বীর মুক্তি যোদ্ধা, জয়নাল আবেদীন, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ ।শ্রীনগর শাখার পরিচালক পীযুষ কান্তি ষোষ ও শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তি যোদ্ধাগন প্রমুখ ।