• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলবে শিকিরচর প্রিমিয়ার লীগ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার প্রদান

Lovelu / ৩৬৪ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য লায়ন মো. আরিফ উল্লাহ সরকার বলেছেন, খেলাধুলা যেমন মানুষের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায় তেমনি অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখে। যুব সমাজকে মাদকাশক্তি ও বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে দুরে থাকতে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

তিনি শুক্রবার (১০ মার্চ) বিকেলে উত্তর শিকিরচর বেড়ীবাঁধ সংলগ্ন মাঠে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর প্রিমিয়ার লীগ মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ সিজন-৪ ফাইনাল ম্যাচের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সূর্যোদয় স্পোটিং ক্লাবকে হারিয়ে শিকিরচর একাদশ চ্যাম্পিয়ন হয়।

তিনি আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এজন্য সকল শিক্ষার্থী ও যুবকরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে।

সমাজসেবক মো. মোহন সরকারের সভাপতিত্বে ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মম আহমেদ, আমেরিকা প্রবাসী লায়লা সরকার, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ইবনাল মঈন আহমেদ রিপন, ছেংগারচর পৌরসভার সহায়ক মো. আলী নূর বেপারী, যুবলীগ নেতা মো. হারিছ খাঁন, আসাদুজ্জামান সরকার মিল্টন, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া, আয়োজক মো. রিফাত উল্যাহ সিয়াম ও মো. মেহেদী হাসান জুম্মন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category