কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃৃতিতে পুস্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন করেন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক দিবস উপলক্ষে পরিষদ হলরুমে ৭ই মার্চ স্বাধীনতার জীয়নকাঠি শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির।
উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া, ওসি ইব্রাহিম খলিল ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।