• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

স্বপ্নপুরী ঘুরা হলো না নুরনবী’র, সড়কেই গেল প্রাণ

Lovelu / ২৭৫ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

শালিকাকে নিয়ে উত্তরবঙ্গের সুনামধন্য ও প্রসিদ্ধ পিকনিক স্পট স্বপ্নপুরী ঘুরা হলো না আনসার সদস্য নুরনবী’র সড়কেই গেল প্রাণ। দিনাজপুর জেলার বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলগুমটির বেগমপুর মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনসার সদস্য নুরনবী (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলগুমটির বেগমপুর মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনসার সদস্য নুরনবী (৪০) নিহত হয়েছেন। এতে তাঁর সঙ্গে থাকা শালিকা গুরুতর আহত হয়।

নিহত মোটরসাইকেল আরোহী আনসার সদস্য নুরনবী (৪০) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রাধাপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত নূরনবী মোটরসাইকেল যোগে তাঁর শালিকে নিয়ে উত্তরবঙ্গের সুনামধন্য ও প্রসিদ্ধ পিকনিক স্পট স্বপ্নপুরীর উদ্দেশ্যে বের হয়। আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলগুমটির বেগমপুর মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনসার সদস্য নুরনবী (৪০) ও তাঁর শালীকা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনসার সদস্য নুরনবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শালীকা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাস্পাতালের প্রেরণ করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ঘটনা স্থল থেকে ট্র্যাকটি আটক করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category