• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মোহনপুর ইউপি উপ-নির্বাচন চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়ার প্রচারনা শুরু

Lovelu / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এডভোকেট সেলিম মিয়া প্রতীক বরাদ্দ পেয়েই ভোটারের কাছে প্রচারণা শুরু করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এডভোকেট সেলিম মিয়ার নির্বাচনী প্রতীক ঘোড়া। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। ঘোড়া প্রতীক পাওয়ার পরে তিনি মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরেঘুরে ভোট প্রার্থনা করেন।

এডভোকেট সেলিম মিয়া এখন ইউনিয়নবাসীর কাছে আইকন হিসেবে পরিচিত এবং চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি জনগণের ভালোবাসা পাচ্ছেন ব্যাপক। ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা পেলে মানব সেবায় নিজেকে উৎসর্গ করার মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

প্রতীক পাওয়ার পরে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া গণমাধ্যমকে বলেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলতে চাই এবং আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। এলাকার জনগণ আমাকে নির্বাচন করতে উৎসাহ দিচ্ছেন। তাদের আশা পূরণের জন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।

তিনি আরও বলেন, কালো টাকা দিয়ে ভোট কেনা যায় না জনগণের ভালবাসা দিয়ে ভোট ও সমর্থন আদায় করতে হয়। আমি বিশ্বাস করি আগামী ১৬ মার্চের নির্বাচনে ইউনিয়নের সকল ভোটার তাদের দীর্ঘদিনের কাংখিত সেই ভোটাধিকার প্রয়োগ করেই জনতার রায়ের সত্যিকারের প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ। হুমকি ধমকি দিয়ে জনতার ভোটাধিকার হরন করা যাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category