মোহাম্মদ নজরুল ইসলাম (এরশাদ):
নোয়াখালী কবিরহাট উপজেলাৱ এক নং নরত্তনপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের কালিরহাট বাজারে ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ছয়টার পরে গোপন সংবাদের ভিত্তিতে কালী মন্দিরের পাশে মন্দিরের নাম ভাঙিয়ে একদল বালু খেকো বিশাল এলাকা জুড়ে. রাষ্ট্রীয় আইন কানুন তোয়াক্কা না করে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে যাচ্ছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানা যায় এরা সরকারি দলের নাম ভাঙ্গিয়ে ভূ গর্ভস্থ বালু উত্তলন করে যাচ্ছে যদিও রাষ্ট্রীয়ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন নিষিদ্ধ।
কবিরের হাট উপজেলার কালিতলা বাজারের কালী মন্দিরে বালু উত্তোলনের ঘটনাস্থলে সরাসরি উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা সুলতানা তানজিন। ফাতেমা সুলতানা তানজিমের উপস্থিতি টের পেয়ে বালি খেকো মোহাম্মদ কালাম গং পালিয়ে তৎক্ষণাৎ নির্দেশ দেন বালু উত্তোলন মেশিন জব্দ করার জন্য।
স্থানীয় ওয়ার্ডে মেম্বার আদলে জামান বাবু ও নরত্তুনপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজুল্লাহ কে মুঠোফোনে ডেকে নেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা সুলতানা তানজিন।
উপস্থিতি সর্বসাধারণ ও চেয়ারম্যান মেম্বার এর উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা সুলতানা তানজিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করে বালু মেশিন জব্দ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সর্তকতা বার্তায় বলেন আইন অনুযায়ী ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে।আমি বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা করেই সর্বনিম্ন ৫০ হাজার টাকায় জরিমানা করলাম।
উপস্থিতির জনগণের উদ্দেশ্যে বলেন. ভূগর্ভস্থ ভালু উত্তোলন কতটা জঘন্য আপনাদের না জানলে বুঝতেই পারবেন না।
পাঁচ/ ৬ মাত্রায় যদি ভূমিকম্প হয় এই পুরো এলাকা দেবে যাবে।
তাই আমরা এখন থেকে আরও সতর্ক হয়ে যাই. জনসচেতনতা তৈরি কৱি ভালু উত্তোলন বন্ধ করি।ভূগর্ভস্থ বালু উত্তোলন রাষ্ট্রীয় অপরাধ এই অপরাধের সাথে যারা জড়িত হবেন তারাই আইনের হাতে বাঁধা পড়বেন।