• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াই হাজারের দুই কারখানায় অগ্নিকান্ড

Lovelu / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। মঙ্গলবার দুপুর ১ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

জানা গেছে, উপজেলার ডহরগাঁও এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লেগেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। আমরাও পথে আছি। আগুন নিয়ন্ত্রণে এলে জানা যাবে সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ। তবে নাম না বলার শর্তে জানা যায় ভিতরে কয়েকজন লোক মারা গেছে। এ বিষয়ে সাংবাদিক পরিচয় পেয়ে মিলের মধ্যে ঢুকতে দেয়নি দায়িত্বে থাকা সিকিউরিটি।

অন্যদিকে আড়াই হাজারের এসপি কেমিক্যালে একই সময় আগুন লাগে। এখানে ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখানে এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এসপি কেমিক্যালে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category