• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

গুইমারা থানার নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Lovelu / ৫৫৬ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ সালাউদ্দিন, গুইমারা, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা থানা নিয়ন্ত্রিত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভাও নবাগত ওসির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। (২৬শে ফ্রেব্রুয়ারী) রবিবার গুইমারা থানার হল রুমে এই মতবিনিময় সভা ও নবাগত ওসির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব কর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মেমং মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হাফছড়ি ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য বাবু চাইথোয়াই চৌধুরী,১নং গুইমারা ইউপি চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক বাবু নির্মল নারায়ন ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি সমীরণ পাল, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আইয়ুব আলী, গুইমারা প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম,সাংবাদিক সাইফুর রহমান,গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বাবু বিপ্লব শীল, গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম, গুইমারা উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি কমিটির আহবায়ক রিপন দে সহ সাংবাদিকবৃন্দ ও ছাত্রলীগ, আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার পূর্বে নবাগত গুইমারা থানার ওসি রাজীব করকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ ওসি রাজীব কর বলেন,অপরাধ নিয়ন্ত্রণে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।সন্ত্রাস,বাল্যবিবাহ
ও মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্স অবস্থানের কথা জানান। তিনি এসময় গুইমারা সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি,যুব সমাজ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category