• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Lovelu / ২৭৯ Time View
Update : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিহিংসামুলক নানা অপপ্রচার ও চক্রান্ত করা হচ্ছে। ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করতে একটি চক্র এখন মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিকভাবে ফায়দা লুটতে না পেরে আওয়ামীলীগে অনুপ্রবেশকারীরা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীসহ ছাত্রলীগকে মিথ্যা কর্মকান্ডে জড়িয়ে ষড়যন্ত্র করছে। রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকান্ডে জড়িত ও দলের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিভ্রান্তিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিল আহমেদ খান রিয়াজ এ সকল অভিযোগ করেন।

এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক মিরাজ আহমেদ, রাকিব হাসান, শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, তারাবো পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীমসহ উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত বিএনপি-জামাতের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা ভুলতা-হাটাবো সড়ক প্রদক্ষিণ করে। মিঠাবো এলাকায় সড়কের পাশে অবস্থিত ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামীলীগ নেতা আবু দাউদ মোল্লার বাড়ী অতিক্রম করার সময় ধারণকৃত সিসি টিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে দেয়। ফুটেজে দেখা যায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে। আবু দাউদ মোল্লার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা সিসি ক্যামেরার ফুটেজেও দেখা যায়নি। দাউদ মোল্লার বাড়িতে বাস্তবেও হামলা ভাংচুরের ঘটনা ঘটেনি। কিন্তু উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে আবু দাউদ মোল্লার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ ব্যাপারে ভুলতা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা বলেন, ছাত্রলীগের মিছিলের সময় আমি বাড়িতে ছিলাম না। এছাড়া অন্য কিছু বলতে তিনি অনীহা প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category