• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

শেখ হাসিনা বাংলাদেশের চেহারা বদলিয়ে দিচ্ছেন: সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

Lovelu / ২৮৫ Time View
Update : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

এ.এম.ফিরোজ, নকলা (শেরপুর) প্রতিনিধি:

বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের চেহারা বদলিয়ে দিচ্ছেন । বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা (শেরপুর-২) নকলা-নালিতাবাড়ী আসনের এমপি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নকলার ৩ নং উরফা ইউনিয়নের বারমাইসা দাখিল মাদরাসা মাঠে শিক্ষার্থীদের শীতবস্ত্র কম্বল বিতরণকালে এসব কথা বলেন।

তিনি পদ্মা সেতু,যমুনা সেতু,মেট্রোরেল,পানির নীচে টানেলসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। নকলা উপজেলায় উরফা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের টপটেন ও ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণির টপটেন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নে ওই শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র কম্বল বিতরণ শেষ করে তিনি ইকোপার্ক পর্যটক কেন্দ্র তৈরির লক্ষ্যে নির্ধারিত জায়গা পরিদর্শন করেন ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন , উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো , নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, ওসি তদন্ত ইসকান্দার হাবিবুর রহমানসহ আওয়ামী লীগ ও অন্যান্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category