আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা চকবাজারে স্বর্ণা এজেন্সি চাউলের দোকানে ২৩ ফেব্রুয়ারি সকাল ন’টা হতে স্বল্প মূল্যে টিসিবির চাউল পাওয়া যাবে সংবাদ পেয়ে ভোর হতেই দরিদ্রদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। তবে তারা সুশৃংখল ভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন স্বল্পমূল্যে টিসিবি চাউল পাওয়ার আশায়।
হতদরিদ্র কুলসুমা এ প্রতিনিধিকে জানান,বাজারে সর্বনিম্ন ১ কেজি চাউলের দাম ৬০ টাকা।স্বল্পমূল্যে টিসিবি চাউল পাওয়া যাচ্ছে এসংবাদ পেয়ে তিনি এখানে এসে লাইনে দাঁড়িয়ে আছেন।
স্বর্ণা এজেন্সির স্বত্বাধিকারী এ প্রতিনিধিকে জানান,টিসিবির চাউল মাত্র ৩০ টাকা কেজিতেবিক্রি হচ্ছে সংবাদ পেয়ে ভোর হতে না হতেই হতদরিদ্র মানুষ ছুটে এসেছেন।দোকানেপর্যাপ্ত পরিমাণ চাউল মজুদ রয়েছে সকলকে দেওয়া যাবে বলে তিনি আশাবাদী