• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিরামপুরে মাদক বিক্রেতা, চোর, জুয়াড়িসহ ১২ জন আটক

Lovelu / ৩৯০ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুরে তিন মাদক বিক্রেতা ও এক ছাগল চোরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
অপরদিকে বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়াখেলার সরঞ্জামদিসহ ৮ জুয়াড়িকে আটক করেছে।

ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্তরা হলেন, ছাগল চোর মাধবপাড়া গ্রামের নাইম হোসেন এবং মাদক বিক্রেতা কল্যাণপুর গ্রামের তৌফিক, পূর্বপাড়া গ্রামের মাহাবুব ও চকপাড়া গ্রামের শিউলী খাতুন।
আটককৃত জুয়াড়িরা হলেন, দওলাপাড়া গ্রামের জাহেদুল, আঃ সামাদ, শহিদুল, এনামুল, সাইফুর ও মেহেদী এবং দেবীপুর গ্রামের আমিনুল ও উমর আলী।

থানা সুত্রে জানা যায়, বুধবার (২২ ফেব্রয়ারি) ভোরে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতা ও এক ছাগল চোরকে আটক করে। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এর নিকট সোর্পদন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত তিন মাদক বিক্রেতা ও এক ছাগল চোরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। অপরদিকে ওই রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান বিরামপুর চালিয়ে উপজেলার দেবীপুর দওলাপাড়া গ্রামের একটি গভীর নলকুপের ঘরে থেকে জুয়া খেলা অবস্থায় জুয়াখেলার সরঞ্জামদিসহ ৮ জুয়াড়িকে আটক করে। জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু হয়েছে।

 

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (২২ ফেব্রুয়ারী) ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত ৪ আসামীকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে এবং জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ৮ জুয়াডীকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category