• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Lovelu / ১৪২ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ সালাউদ্দিন, গুইমারা( খাগড়াছড়ি ):

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২২ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার সময় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রশিদ, সিন্দুকছড়ির উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হ্যাপি বড়ুয়া , পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন, সিন্দুকছড়ি বাজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী এবং দৈনিক সকালের শিরোনাম পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার সহ আরো কয়েকজন বক্তব্য রাখেন।

এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

সবশেষে গুইমারা থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ রশিদকে জোন কমান্ডার বিদায় সংবর্ধনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category