মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হকরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল,আব্দুল খালেক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল,উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক আবু হামজা কনক প্রমুখ।
এসময় মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিগণ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, পেশাজীবী সংগঠন, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ছামিউল হক মুক্তা।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান হয়।