নোয়াখালী মোঃ নজরুল ইসলাম (এরশাদ):
নোয়াখালী সোনাইমুড়ী থানা পুলিশের টানা অভিযান চালিয়ে ১৯ ফেব্রুয়ারী ভোর ৩ঃ৩০ মিনিট ছিনতাই কারি ও
ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিকশা, ০১টি পাইপগান, ০১টি বন্দুকের গুলি, ০১টি চাকুসহ ছিনতাইকারী চক্রের ৩ জন সক্রিয় সদস্য আটক করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম পিপিএম সার্বিক দিক নির্দেশনায়, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জিয়াউল হকের তত্ত্বাবধানে মূলে পুলিশ পরিদর্শক (তদন্ত) কজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই/মো: মাসুম রানা, এএসআই/মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ সোনাইমুড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
সোনাইমুড়ী থানার অফিসার্স ইনচার্জ জিয়াউল হক জানান
সোনাইমুড়ী থানাধীন ০৭নং বজরা ইউপিস্থ নোয়াখালী টু কুমিল্লা মহাসড়কের পাশে রসুলপুর গ্রামের ভাবনা পুকুর মোড় পাকা রাস্তার উপর পৌঁছামাত্র ০২ টি সিএনজি গাড়ী দাড়ানো অবস্থায় দেখতে পাই। পুলিশের উপস্থিতি দেখে সিএনজি গাড়ীর ভিতরে ও বাহিরে অবস্থানরত ৮/১০ জন লোক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ কামরুল হাসান রনি (২২), পিতা- দেলোয়ার হোসেন, সাং- বারৈ চতল, মসজিদ বাড়ী, ২। মোঃ মেহেরাজ হোসেন সাগর (২১), পিতা- আলাউদ্দিন, সাং-নরোত্তমপুর (দেলোয়ার মাস্টার বাড়ী), ৩। নাজমুল ইসলাম মিজু (১৮), পিতা- সাহিদুল ইসলাম, সাং-নাজিরপুর, (মসজিদ বাড়ী), সর্বথানা-বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, সর্ব এ/পি কন্ট্রাক্টর মসজিদ বাড়ী, থানা- বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীদের ধৃত করেন। ধৃত আসামীদেরকে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে একেক সময় একেক কথা বলা সহ অসংলগ্ন কথাবার্তা বলে এবং তাদের নাম ঠিকানা প্রকাশ করে। তাৎক্ষনিক উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশী করে ১। মোঃ কামরুল হাসান রনি (২২) এর কোমড়ে গোজানো অবস্থায় ১) একটি দেশীয় তৈরী লোহার হাতলযুক্ত পাইপগান, যার মধ্যে স্প্রিং যুক্ত ফায়ারিং পিন আছে। যাহা লম্বা অনুমান ১৭ ইঞ্চি এবং হাতল ৫ ইঞ্চি এবং তার প্যান্টের পকেট হইতে ০১(এক) টি বারো বোর বন্দুকের কার্তুজ, যাহার পিছনে ইংরেজীতে 12-CHEDDITE লেখা আছে, তাদের দখল হইতে ০১(এক) টি ০৩ চাকা থ্রি হুইলার নাম্বারবিহীন সিএনজি গাড়ী, যার গায়ে মিজু ও সিয়াম পরিবহন লেখা আছে প্রাপ্ত হইয়া উদ্ধার পূর্বক জব্দ করা হয়। বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের তথ্য ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সোনাইমুড়ী ও বেগমগঞ্জ এলাকাধীন কিছু যুবক এই ঘটনায় জড়িত। পরবর্তীতে নিবিড় তদন্তে জানা যায় বেগমগঞ্জ ও সোনাইমুড়ীর চিহ্নিত অপরাধীদের নেতৃত্বে এই ছিনতাই ঘটনা ঘংঘটিত হচ্ছে।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানা ও ১। মোঃ কামরুল হাসান রনি (২২), পিতা- দেলোয়ার হোসেন, সাং- বারৈ চতল, মসজিদ বাড়ী, ২। মোঃ মেহেরাজ হোসেন সাগর (২১), পিতা- আলাউদ্দিন, সাং-নরোত্তমপুর (দেলোয়ার মাস্টার বাড়ী), ৩। নাজমুল ইসলাম মিজু (১৮), পিতা- সাহিদুল ইসলাম, সাং-নাজিরপুর, (মসজিদ বাড়ী), সর্বথানা-বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, সর্ব এ/পি কন্ট্রাক্টর মসজিদ বাড়ী, থানা- বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী।
আটককৃত চিন্তাই কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।