আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে মসজিদে ইমামগণ ইসলামী আলোচনা, দোয়া মাহফিলপরিচালনা করেন ধর্মপ্রাণ মুসলমান নফল নামাজ পড়েন। অনেকে সারারাতে নিজ উদ্যোগে ঘরে নফল নামাজ ও ইবাদত, বন্দেগির মাধ্যমে রাতটি অতিবাহিত করেন, মুসল্লিগন মরহুম পিতা-মাতা আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনা ও আসন্ন রমজান যেন সুস্থ থেকে,সুন্দরভাবে রোজা পালন করতে পারেন।এজন্য মহান আল্লাহর দরবারে সাহায্য চান আল্লাহ যেন সকলকে রমজান শেষ হওয়া পর্যন্ত হাইয়াতে তৈয়বা দান করেন।