• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

চিলমারী প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Lovelu / ৪৭৫ Time View
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে চিলমারী প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চিলমারী প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ মুশাহেদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি জয়নাল আবেদীন, সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, শ্যামল কুমার বম্মন, আবু জেয়াদ আজাদ বিল্পব, সফল উদ্যোক্তা মো: গোলাম মাহাবুব বিপ্লব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category