• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

স্থানীয় জনপ্রতিনিধি হেডম্যান কার্বারী ও সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

Lovelu / ৩৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ সালাউদ্দিন, গুইমারা( খাগড়াছড়ি):

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সকল স্হানীয় জনপ্রতিনিধি হেডম্যান কার্বারী ও সরকারি কর্মকর্তা দের সাথে মত বিনিময় করেন ২৯৮ নং সংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মাননীয় চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ভারত প্রত্যাগত উপজাতিয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স খাগড়াছড়ি।

এসময় গরীব, দুুঃস্থ মহিলা ও শীতার্তদের মাযে শীতবস্ত্র ও সেলাই মিশন বিতরন করেন মাননীয় সংসদ ২৯৮ নং সংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

উক্ত মতবিনিময়ে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রক্তিম চোধুরী।

১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার সকাল থেকে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবলু হোসেনের সঞ্চালনায়, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চোধুরীর সভাপতিত্বে,

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওসমান গণি।গিতা থেকে পাঠ করেন হারাধন ভট্টাচার্য।ত্রিপিটক থেকে পাঠ করেন মংথুইগ্য মারমা।

স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা,

হেডম্যান কার্বারী দের মধ্যে বক্তব্য রাখেন হেডম্যান তৈকরমা মৌজা ও সাবেক চেয়ারম্যান ২ নং হাফছড়ি ইউনিয়ন পরিষদ চাইথোয়াই চৌধুরী।

বীর মুক্তিযোদ্ধা দের মধ্যে বক্তব্য রাখেন ম্রাসাথোয়াই মগ।
বাংলাদেশ আওয়ামী লীগ গুইমারা উপজেলার পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু তাহের, ও সমীরণ পাল।

উপজেলা জেলার সরকারি কর্মকর্তা দের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা কৃষি নির্বাহী কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস।
এসময় আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু কংজুরী চৌধুরী, শফিকুর রহমান সাংগঠনিক সম্পাদক খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ, মোঃ মাইন উদ্দিন সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও এডভোকেট আশুতোষ চাকমা সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ভিবিন্ন এলাকায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন মুলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এছাড়াও উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে গুইমারা উপজেলার গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা হেডম্যান কার্বারী ও গণ্যমান্যদের সাথে মতবিনিময়ে অংশ নেন ২৯৮ নং সংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মাননীয় চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স খাগড়াছড়ি।

মতবিনিময় শেষে গরীব, দুুঃস্থ মহিলা ও শীতার্তদের মাযে শীতবস্ত্র ও সেলাই মিশন বিতরন করেন মাননীয় সংসদ ২৯৮ নং সংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা সহ খাগড়াছড়ি জেলার ভিবিন্ন উপজেলার দলীয় নেতাকর্মী জনপ্রতিনিধি সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি,গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ ।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী বলেন বর্তমান সরকারের আমলে ব্যপক উন্নয়ন হয়েছে। তারই লক্ষণ গুইমারাও দেখা যায়।

গুইমারা বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

তবে গুইমারা কিছু অসমাপ্ত উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, গুইমারায় একটি হর্টিকালচার সেন্টার দরকার এটির ও প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এছাড়াও বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সমাধান চেয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।

এসময় প্রধান অতিথি ২৯৮ নং সংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মাননীয় চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স খাগড়াছড়ি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।

দেশের মানুষের প্রতি তার অকৃত্তিম ভালোবাসা, সেবার মনোভাব ও সহযোগিতা করার অব্যাহত প্রবণতা দেশকে উন্নয়নের শীর্ষের দিকে নিয়ে যাচ্ছে।

যেসকল কাজ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে এগুলো সবই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান।
আজ প্রায় ৪৫ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। তার মধ্যে রয়েছে গুইমারা উপজেলা মডেল মসজিদ, গুইমারা উপজেলা পরিষদের মডেল ভবন সহ ৫ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও ১ টির উদ্বোধন করেন ২৯৮ নং সংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মাননীয় চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স খাগড়াছড়ি।

এসকল উন্নয়নের কাজ আগামীতেও অব্যহত থাকবে বলে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category