• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

নোয়াখালীতে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর মিশরে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হওয়া সংবর্ধনা

Lovelu / ৩১৫ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

ম.ব.হোসাইন নাঈমঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিশরে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাওহিদী জনতার পক্ষে উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্ত্বরে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

বসুরহাট আশরাফুল উলম মাদরাসার মুহতামিম মেস্তফা সুফির সভাপতিত্বে সহকারি শিক্ষক মাওলানা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল আলম ভূইয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান প্রমূখ।

মিশরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫৮ দেশের ১২০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন তৃতীয় স্থান অর্জন করে। এর আগে হাফেজ তানভীল হোসাইন সৌদি আরবের মক্কায় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার এই বিজয়ে এলাকায় আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, হাফেজ তানভীর হোসাইন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আবদুল মতিন মিয়ার বাড়ির শেখ ইলিয়াস মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category