আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ১২ ফেব্রুয়ারী শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শ্যামসিদ্ধি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় ক্রীড়া – সাংস্কৃতি প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,শ্রীনগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন,সহকারী শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, ইউপি সদস্য সাদেক পাঠান,নুরে আলম মিঠু ,মোঃ হারুন, মহিলা ইউপি সদস্য রহিমা বেগম,জাহানার,রাশিদা বেগম প্রমূখ।