আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার জাহানাবাদ গ্রামে কৃষি কাজ করে সফলতা অর্জন করেছেন আব্দুল গফুর। তিনি এ প্রতিনিধিকে জানান,কৃষিই তার একমাত্র পেশ। শ্রম মেধা কাজের প্রতি একাগ্রতাথাকলেযেকোনো কাজে সফলতা আসবেই।
তিনি জানান বাবা তাকে কোন জায়গা জমি সম্পত্তি কিছুই দিয়ে যেতে পারেননি। প্রথমে পরের জমিতে চাষাবাদ করেছেন,তা থেকে যে আয়ে হতো তা দিয়ে কোন মতে তার সংসার চলত,সবজি চাষকরে যা আয় হত তা দিয়ে সংসার চালিয়ে কিছুঅংশ সঞ্চয় করেরেখে দিতেন। সঞ্চয় পরিমাণ বেশি হলে,আত্মীয়-স্বজনের থেকে কিছু টাকা ধার নিয়েএকমাত্র পুত্র সন্তানকে প্রবাসে পাঠিয়ে দিন। ছেলেকে শর্ত দেন। যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না হবে ততদিন পর্যন্ত সবজি বিক্রিরটাকায় সংসারপরিচালনা করবেন। যে কথা সেই কাজ ,অপরদিকে সবজি চাষেরজমি তিনি বাড়ালেন, ছেলের পাঠানো টাকা ও সবজি বিক্রির আয় টাকা দিয়ে ঋণ পরিশোধ করলেন।এরপর ছেলের পাঠানো টাকা ও নিজের আয়ে, বোরো ধানের সেচ যন্ত্র ক্রয় করেঅন্যের জমিতে পানি সেচ নিষ্কাশন করেন।ধান ভাঙ্গানোর মেশিন ক্রয় করে ধান ভাঙ্গান,এ থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে থাকেন।আয়কৃত টাকা দিয়ে কিছু জমি ক্রয় করেন। মেয়েদেরকেওবিবাহ দেন,বাড়িতে সিমেন্টের পাকা ঘর উঠান। এরপরও তিনি বসে নেই, প্রতিদিনবাজারে আসেন সবই সবজি বিক্রয় করতে তিনি প্রতিদিন যে সবজি বিক্রি করেন তা থেকে প্রায় এক হাজার টাকা আয় হয় বলে জানান। আব্দুল গফুর একজন স্বাবলম্বী ও সফল কৃষক হিসাবে সবার কাছে পরিচিত মুখ।