• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রূপগঞ্জে দোকান ও রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় ৮ দিনেও মামলা নেয়নি পুলিশ

Lovelu / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকার কামরুল হাসানের মুদি দোকান ও রেস্টুরেন্টে গত ৩ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্ত্বরা জাঙ্গীর এলাকার জাপান বাংলাদেশ বৃদ্ধাশ্রমের পাশে অবস্থিত মুদিদোকান ও রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দেয়। আগুনে দোকান ও রেস্টুরেন্টে থাকা মালামাল, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়।

অগ্নিকান্ডের ঘটনায় পরের দিন ৪ ফেব্রুয়ারি দোকান ও রেস্টুরেন্টের মালিক কামরুল হাসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত থানায় মামলা রুজু করা হয়নি। তবে থানা-পুলিশ বলছে, ‘তদন্ত চলছে, অবশ্যই মামলা রুজু করা হবে।’

এদিকে দোকান ও রেস্টুরেন্টের আগুনের ঘটনায় সর্বহারা হয়ে দিনকাটাচ্ছে ভুক্তভোগী ও তার পুরোপরিবার। ভুক্তভোগী কামরুল হাসান জাঙ্গাীর এলাকার মৃত ফিরোজ আলী ফকিরের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় একই এলাকার কবির হোসেন ভুইয়ার ছেলে রাসেল ভুইয়া (৩৭), আয়নাল হকের ছেলে সাহিদুল (৩২), মোঃ কাবা মিয়ার ছেলে সালাম মিয়া (৩৫)সহ অজ্ঞাত ৬-৭ সদস্য সন্ত্রাসী জোরপূর্বক কামরুল হাসানের দোকান থেকে কিছু লোহার রড ও মাছ ধরার টেটা নিয়ে যায়। এতে কামরুল হাসান বাঁধা দিলে সন্ত্রাসীরা দোকান ও রেস্টুরেন্ট আগুনে পুরিয়ে দিবে বলে হুমকি দিয়ে চলে যায়। ওই দিন রাতেই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দোকান ও রেষ্টুরেন্টে অগ্নিসংযোগ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনা মুদি দোকান ও রেষ্টুরেন্টে থাকা মালামাল ও আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জের কাঞ্চন ফায়ার ফার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই মামলা রুজু করা হবে।’

তাং-০৯-০২-২০২৩ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category